সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষক সন্ধ্যা’ অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের বার্ষিক আনন্দানুষ্ঠান ‘শিক্ষক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) রাতে নগরীর একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শিক্ষক সন্ধ্যায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মো. জামাল উদ্দিন ভূঞা।
এরপর সাংস্কৃতিক পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের সহধর্মিণী ও সন্তানদের আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে অনুষ্ঠান।
অনুষ্ঠানে উচ্চতর ডিগ্রি নিয়ে আসা শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপহার তুলে দেয়া হয় বিভিন্ন পাবলিক পরিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষকদের সন্তানদের।
সর্বশেষে নৈশভোজ ও র্যাফেল ড্র এর মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed