বিএনপি নেতা রিয়াজ উদ্দিনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক
ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন রানার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রিয়াজ উদ্দিন রানা ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ অভিভাবক। তিনি আমৃত্যু শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সকল আন্দোলনে তিনি সদা তৎপর ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন খাঁটি জাতীয়তাবাদী জিয়ার সৈনিককে হারালাম যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম রিয়াজ উদ্দিন রানাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed