পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পেল নাসা
প্রযুক্তি ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঠিক পৃথিবীর মতো দেখতে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছে। বলা হয়েছে, পৃথিবী থেকে প্রায় শতকোটি আলোকবর্ষ দূরের টিওআই-৭০০ গ্রহটিতে এমন তাপমাত্রা এবং পানি বিরাজ করছে, যা প্রাণ বিকাশের উপযোগী। খবর সিএনএন এর।
বিজ্ঞানীরা দাবি করেছেন, টিওআই আকারে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ। তবে মজার বিষয় হলো, এটি নিজের কক্ষপথ পূর্ণ করতে সময় নেয় মাত্র ২৮ দিন। যেখানে পৃথিবী সময় নেয় ৩৬৫ দিন। নাসার বিজ্ঞানীরা আরও বলছেন, পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের খোঁজে এই আবিষ্কার একটি মাইলফলক হয়ে থাকবে।
এর আগে, ২০২০ সালেও টিএএসএস অন্য আরেকটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ আবিষ্কার করেছিল যা অনেকটাই পৃথিবীর মতো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মহাবিশ্বে যে কয়টি সোলার সিস্টেমকে জানি যেখানে এমন বাসযোগ্য গ্রহ থাকতে পারে, তার মধ্যে এটি একটি।’
নাসা জানিয়েছে, টিওআই-৭০০ গ্রহটি পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরের ডোরাডো নক্ষত্রপুঞ্জের একটি শীতল তারকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। ‘এম ডোয়ার্ফ বা বামন’ শ্রেণির এই এই তারকাগুলোর আকার-আকৃতি সাধারণত আমাদের সৌর জগতের সূর্যের মতোই হয়।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed