Main Menu

কানাইঘাট কমিউনিটি ক্লাবের কার্যালয় উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের ঐতিহ্যবাহী প্রাচীনতম কমিউনিটি ক্লাব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার(১৪ জানুয়ারি) কানাইঘাট দক্ষিণ বাজারস্থ ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমিউনিটি ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও ক্লাবের লাইব্রেরিয়ান সম্পাদক প্রভাষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাউন্সিলর বিলাল উদ্দিন, গীতা পাঠ করেন শিক্ষক মিলন কান্তি দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য, জেলা পরিষদের ১২ নং ওয়াডের সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুদীপ্ত কুমার দাস, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক, বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আলা উদ্দিন মামুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইকবাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, হাজী করামত আলী প্রমূখ।

কমিউনিটি ক্লাবের কার্যালয় উদ্বোধনকালে অতিথিবৃন্দ বলেন, ১৯৬১ইং সনে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাবের মাধ্যমে কানাইঘাটের সকল সামাজিক কর্মকান্ড, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সাংস্কৃতিক কর্মকান্ড, বই পড়া উৎসব, খেলাধুলা সহ সকল মহতি কর্মকান্ড পরিচালিত হত। ক্লাবের নতুন কার্যালয় উদ্ধোধনের মাধ্যমে কানাইঘাটের সাংস্কৃতিক অঙ্গনে আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে বক্তরা বলেন।

 

Share





Related News

Comments are Closed