Main Menu

সিলেটে পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট এন্ড পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ সনের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে সিলেটের চন্ডিপুলে কুশিয়ারা কনভেশন হলে কমিটির জরুরী সভায় এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

সভায় সর্বসম্মতিতে জুবায়ের আহমদ চৌধুরীকে সভাপতি, হুমায়ুন আহমেদকে সাধারণ সম্পাদক ও এনামুল হক রুবেলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মোহাম্মদ ইদ্রিস, সহ-সভাপতি সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), মোঃ ফয়জুল ইসলাম, নূরুল ওয়াসে আলতাফী, খান মোহাম্মদ ফরিদ উদ্দিন (বাবর), সহ-সাধারণ সম্পাদক রিয়াসাদ আজিম হক, কোষাধ্যক্ষ মোঃ রিয়াদ উদ্দিন, সহ কোষাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী (সাহেদ), কল্যাণ সম্পাদক নাদিম রহমান।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মাহবুবুর রহমান চৌধুরী হেলাল (হবিগঞ্জ প্রতিনিধি), মশিউর রেজা চৌধুরী (সুনামগঞ্জ প্রতিনিধি), মনোয়ার আহমেদ রহমান (মৌলভীবাজার প্রতিনিধি), সায়েম আহমদ, জুবায়ের আহমদ চৌধুরী (খোকন), মোঃ লোকমান আহমদ মাছুম, মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে, মোঃ মোস্তফা কামাল, মুজিবুর রহমান মানিক (বীর মুক্তিযোদ্ধা), মীর্জা হেলাল উদ্দিন, নলিনী কান্ত রায়, সৈয়দ সাইফুল আলম আখতার ফারুক লিটন।

Share





Related News

Comments are Closed