আজ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ শনিবার দেশের বিভিন্ন এলাকায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টিপাতের কোনো আভাস নেই।
যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে বলেও জানান তিনি।
এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed