ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের কয়ারগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনিরের ছেলে শাকিল হোসেন (২০) ও একই গ্রামের মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২০)।
তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করত। সকালে তারা কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিল। ঝিনাইদহে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংশুক ইট ভাটার ইটবোঝায় ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed