সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন সিলেটের কয়েকটি এলাকায় আজ শনিবার (১৪ জানুয়ারি) সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১৪ জানুয়ারি শনিবার লোহারপাড়া, মিরবক্সটুলা, তাতিপাড়া, ক্ষেত্রীপাড়া, স্টেডিয়াম মার্কেট, পুরাতন মেডিক্যাল কলোনি, শামিমাবাদ, কানিশাইল, বেতবাজার, মজুমদারপাড়া, লামাপাড়া, সবুজসেনাসহ বেশ কয়েকটি এলাকায় সকাল সাড়ে ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকগনের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed