Main Menu

রোটারি ই ক্লাবের উদ্যোগে সার্ভিস প্র্রজেক্ট বাস্তবায়ন অনুষ্ঠান সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি এ এইচ এম ফয়সল আহমদ বলেছেন, অন্যের কল্যাণে জীবনকে নিবেদিত করার মাধ্যমে পরম তৃপ্তি পাওয়া যায়। তবে এর জন্য দরকার হয় উদ্যোগ, প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতার মনোভাব। এই গুণটি মানুষকে মানবিক করে তুলে। রোটারি ই ক্লাব আর্তসামাজিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে।

রোটারি ই ক্লাবের উদ্যোগে ৬টি প্র্রজেক্ট বাস্তবায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে রোটারি ই ক্লাবের উদ্যোগে সমাজকল্যাণমূলক বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ওই প্র্রজেক্টের আওতায় ছয়টি ভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।

এগুলো হলো-দুজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির প্রথমজনকে ৪০,০০০ টাকা এবং দ্বিতীয়জনকে ২৫,০০০ টাকার সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া বাটুলগঞ্জ মসজিদের উন্নয়নে ৫০,০০০ টাকা, লক্ষীপুর মাদরাসায় ৫০,০০০ এবং লক্ষীপাশা ঈদগাহের উন্নয়নের জন্য ৫০,০০০ টাকার সহযোগিতা করা হয়।

এই প্র্রজক্টের আওতায় ঘর নির্মাণের জন্য একটি পরিবারকে টিন ক্রয় বাবত ১০,০০০ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এনামুল হাসান খাঁনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাস্ট প্রেসিডেন্ট (গ্রেট ওয়ান প্রেসিডেন্ট) রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরী ও পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোশাররফ হোসেন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ক্লাব সভাপতি রোটারিয়ান তোফায়েল আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন সেক্রেটারী ইলেক্ট রোটাঃ ডাঃ আব্দুল মুয়ীদ ও ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

 

 

Share





Related News

Comments are Closed