জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এ পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। আর এ পরীক্ষা চলবে ২১ মার্চ ২০২৩ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে এই পরীক্ষা শুরু হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed