ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
ফেন্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মুমিন (২৩) কটালপুর গ্রামের রেখন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাফায়াত হোসেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে পাশের বাড়িতে গাছের ঢাল কাটতে গাছে উঠলে সিলেট ফিডারের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
« বিদ্যুৎ উৎপাদন বন্ধে সিলেটে বেড়েছে লোডশেডিং (Previous News)
(Next News) জলাবদ্ধতা নিরসনে সিলেটে খাল উদ্ধার অভিযান শুরু »
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed