চা শ্রমিকদের মাঝে বাসদ এর শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় আলীবাহার চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, সংগ্রম পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক মনজুর আহমদ, আলী বাহার চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্যামচরণ গোয়ালা, সহসভাপতি নাজমা বেগম, সহ সাধারণ সম্পাদক নমিতা লোহার, চা শ্রমিক ফেডারেশনের সংগঠক সাজন লোহার প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, ন্যায্য মজুরির দাবি চা শ্রমিকদের দীর্ঘদিনের। কিন্তু বরাবরই চা শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। দীর্ঘদিন ১৯ দিন চা শ্রমিকরা দৈনিক নগদ ৩০০ টাকা মজুরির আন্দোলন করলেও নির্ধারণ করে দেয়া হয় মাত্র ১৭০ টাকা। ইতিমধ্যে ১৭০ টাকা মজুরির মেয়াদ গত হয়েছে এবং চা শ্রমিকদের এরিয়া বিল (বকেয়া) পরিশোধ করা হচ্ছে না।
বক্তারা অবিলম্বে, ৫শত নির্ধারণ করে নতুন চুক্তি সম্পাদন করা ও এরিয়া বিল পরিশোধের জন্য আহ্বান জানান। বক্তারা শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাসদ এর তহবিলে নগদ অর্থ ও শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed