নেত্রকোণায় হতদরিদ্র ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “সংকটে, শিক্ষায়, মানবতার” এই শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় হতদরিদ্র পরিবার ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নিজেদের অর্থায়নে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ফেইসবুক ভিত্তিক ‘স্বদেশপ্রেমগ্রুপ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে উপজেলার বিদ্যাবল্লভ বাজারে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, উপদেষ্টা বিল্লাল হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরে আলম তালুকদার, সংগঠনের সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।
পরে দুই শতাধিক হতদরিদ্র পরিবার ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Related News
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More



Comments are Closed