Main Menu

ছাতকে বাস-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

Manual6 Ad Code

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলিম উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরও চারজন যাত্রী।

Manual5 Ad Code

নিহত আলিম উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া জলিলপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জানুয়ারী বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জাতুয়াবাজার থেকে সিএনজি চালিত অটো-রিকশা যাত্রী নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে ওঠে। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটের পথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে সিএনজি চালিত অটো-রিকশায় থাকা ৫জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন নামের একজনকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

অন্যান্য আহতরা হলেন, জলিলপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মনির উদ্দিন (২০), একই গ্রামের তালেব আলীর ছেলে সালেহ আহমদ (৩২), আছকর আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ও ওই গ্রামের রমজান আলী (২৪)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

এদিকে, দূর্ঘটনার পর ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস (নং- সিলেট-জ-১১-০৫০০) ও নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করেন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code