গ্রাহকদের সেবায় হটলাইন চালু করল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রাহক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) নতুন বছরের প্রথম দিন থেকে সার্বক্ষণিক ‘কল সেন্টার এবং সমন্বিত গ্রাহক সেবা ব্যবস্থাপনা’র জন্য হটলাইন নম্বর ‘১৬২০০’ চালু করেছে।
বুধবার (৪ জানুয়ারী) বিউবোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিউবোর চারটি বিতরণ অঞ্চলের (বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, বিতরণ কেন্দ্রীয় অঞ্চল ময়মনসিংহ এবং বিতরণ অঞ্চল কুমিল্লা ও সিলেট) আওতাধীন সব বিক্রয় ও বিতরণ বিভাগ/বিদ্যুৎ সরবরাহ ইউনিটের সব গ্রাহক এখন থেকে এই হটলাইন নম্বরে কল করে কাঙ্ক্ষিত সেবা নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকরা মোবাইল অ্যাপসের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে বিউবোর সংশ্লিষ্ট বিতরণ অঞ্চলে তা পৌঁছে যাবে।
Related News
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯ সালে মিলবে নতুন সড়ক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More



Comments are Closed