জুড়ীতে ফেসবুকে প্রেমিকার ছবি দিয়ে প্রেমিক কারাগারে
জুড়ী প্রতিনিধি: মেয়েটির সাথে দীর্ঘদিন ধরে প্রেম চলাকালে প্রেমিকার ছবি তুলে রাখেন প্রেমিক তাজ উদ্দিন (৩০)। এক পর্যায়ে তাজ উদ্দিন অন্যত্র বিয়ে করেন।
সম্প্রতি প্রেমিক তাজ উদ্দিন ঐ মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এতে ঐ মেয়ের বাবা শনিবার (৩১ ডিসেম্বর) মৌলভীবাজারের জুড়ী থানায় মামলা করলে পুলিশ তাজ উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তাজ জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের জহুর আলীর পুত্র।
পুলিশ ও মেয়ের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের ঐ মেয়ের সাথে দীর্ঘদিন ধরে তাজ উদ্দিনের প্রেম চলছিল। এ সুযোগে তাজ উদ্দিন প্রেমিকার বিভিন্ন রকমের ছবি তুলে রাখে। অতিসম্প্রতি তাদের প্রেমে বিচ্ছেদ ঘটে এবং তাজ উদ্দিন অন্যত্র বিয়ে করেন। গত ৪/৫ দিন আগে তাজ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রেমিকার ছবি ছড়িয়ে দেয়।
এ ঘটনায় প্রেমিকার বাবা শনিবার জুড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ তাজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতের জেল হাজতে পাঠায়।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে আসামিকে গ্রেফতার করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed