মাধবপুরে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আরব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আরব আলী ওই গ্রামের ছাযেদ আলীর ছেলে।
মাধবপুর থানার এস আই শুভ দে জানান, গত মঙ্গলবার শাহপুর এক কিশোরীকে আরব আলী বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নেয়। পরে তাকে বিভিন্ন স্থানে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
তার কবল থেকে পালিয়ে এসে শুক্রবার সকালে মা বাবাকে ঘটনা জানালে পুলিশ অভিযুক্ত আরব আলীকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে শুক্রবার মাধবপুর থানায় আরব আলীকে আসামি করে মামলা করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed