জাফলংয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্ধোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আনোয়ার হোসেন জুবের এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক রকিব সরকার পারভেজ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার’র পরিচালক (অর্থ) বিকাশ চন্দ্র মজুমদার, পরিচালক (আইটি) হাসানুজ্জামান, পরিচালক (মার্কেটিং) জাবেদ ওমর, পরিচালক শামিম আল মামুন মনির, ইউপি সদস্য ফকরুল ইসলাম, ইব্রাহিম খাঁন, দৌলত খাঁন, শাহাজাহান মিয়া, জাফলং স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিপন আহমদ প্রমুখ।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আনোয়ার হোসেন জুবের বলেন, জাফলংয়ে আগে চিকিৎসা সেবায় কোনো উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় মানুষজন চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এ কথা চিন্তা করে জাফলং বাজারে এই প্রথম উন্নত ও ডিজিটাল মেশিন দিয়ে আধুনিক ভাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারটি চালু করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed