হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ফিলিং ষ্টেশন এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজন মিয়া (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে এ দূর্ঘটনা ঘটে। নিহত চালক রাজন মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ১ জন নিহত ও দুই জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
« সিলেটে তিন দিনব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন (Previous News)
(Next News) মানসিক সমস্যায় ভুগছে দেশের ৩ কোটি মানুষ »
Related News
হবিগঞ্জে হত্যার ৩ বছর পর প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রায় তিন বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলারRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More



Comments are Closed