সিলেটে ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনে কাটা পড়া যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (৩৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম বিলেরবন গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।তিনি পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আব্দুল আহাদের কলোনিতে ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে রেলক্রসিং বন্ধ থাকার পরও পাশের পকেট রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে পার হওয়ার চেস্টা করেন আলী হোসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল এক্সপ্রেস অদূরে থেকে বার বার হর্ণ বাজাচ্ছিল। স্থানীয় লোকজনও তাকে সতর্ক করছিলেন। কিন্তু অটোরিকশা রক্ষা করতে গিয়ে তিনি নিজেই ট্রেনের নিচে কাটা পড়েন।
রেল ক্রসিংয়ের গেটম্যান হারুনুর রশিদ বলেন, সুরমা মেইল আসার সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করে দেই। কিন্তু পাশ দিয়ে সরু পথে মোটরসাইকেল ও হালকা যান চলাচল করতে পারে। ওই সময় চালক অটোরিকশা নিয়ে রেললাইনে উঠে পড়েন। লোকজন চেস্টা করেও অটোরিকশাটি রেললাইন থেকে নামাতে পারেননি। এরপরও চালক গাড়িটি রক্ষার চেষ্টা করে যাচ্ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং চালকের দেহ দুই টুকরো হয়ে রেললাইনের পাশে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার এসআই মাজেদুল ইসলাম।তিনি বলেন- লালমাটিয়ায় রেল লাইনের উপর দিয়ে একটি ছোট রাস্তা গেছে। বিকেল ৩টার দিকে রেল লাইন ক্রস করে সেই রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে তড়িগড়ি করে যেতে গিয়ে সিলেটগামী ট্রেন সুরমা মেইলের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান আলী হোসেন।
খবর পেয়ে মোগলাবাজার ও রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এসআই মাজেদুল ইসলাম জানান- লাশ বর্তমানে রেলওয়ে থানায় রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed