Main Menu

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল, সম্পাদক রওনক বখত

সুনামগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্যালট ভোটের মধ্যে দিয়ে সুনামগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বদ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক-প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে ব্যালট ভোটে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখত।

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামসুল কাদির মিছবাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সুহেল আলম বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আল-হেলাল।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, দপ্তর সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ, কোষাধ্যক্ষ পদে চ্যানেল এস এর ফোয়াদ মনি, নির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, দৈনিক সমাচার প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক সোনালী খবর প্রতিনিধি ফরিদ মিয়া ও দৈনিক এইবাংলা প্রতিনিধি স্বপন কুমার সরকার নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে দুই প্রার্থী ২২টি করে সমান ভোট পাওয়ায় দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদারকে সমর্থন দিয়েছেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৪৩ জন সদস্য ও ভোটারের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। শতভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তার, সদস্য প্রভাষক দুলাল মিয়া ও অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।

উল্লেখ্য জেলার পথিকৃত সাংবাদিক মরহুম মুহাম্মদ আবদুল হাই, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী হাসান শাহরিয়ার, সাংবাদিক মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী,এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, বিজন সেন রায় ও অধ্যক্ষ শেরগুল আহমেদ এর ধারাবাহিক নেতৃত্বাধীন ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হয়।

এই প্রেসক্লাবের সদস্য হিসেবে সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলূর রহমান মিসবাহ ও সাবেক সংসদ সদস্য এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

Share





Related News

Comments are Closed