বছরের সেরা মুহূর্তগুলো দিয়ে ইনস্টাগ্রামে রিল বানাবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: চলতি বছর শেষের দিকে। তাই বছরের সেরা মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে বিশেষ ফিচার এনেছে ইনস্টাগ্রাম। কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করেই এসব মুহূর্তগুলোকে নিয়ে ইনস্টা রিল তৈরি করে পোস্ট করতে পারবেন। কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক-
১। প্রথমে ইনস্টাগ্রাম ওপেন করে স্ক্রিনের নীচের দিকে রিল বাটনে ট্যাপ করুন। এর পরে ডান দিকের উপরে ক্যামেরা আইকনে ট্যাপ করুন
২। এরপরে পছন্দের টেমপ্লেট সিলেক্ট করুন। এই জন্য স্ক্রিনের নীচে টেমপ্লেট অপশন সিলেক্ট করুন। এখানে আপনি ইনস্টাগ্রামে তৈরি করা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন।
৩। একবার টেমপ্লেট সিলেক্ট করার পরে রিলে নিজের ফোনের গ্যালারি থেকে ছবি অথবা ভিডিও অ্যাড করতে পারবেন।
৪। ছবি ও ভিডিও সিলেক্ট করার পরে ইনস্টাগ্রাম নিজ থেকেই আপনার ২০২২ রিকপ রিল তৈরি করে দেবে। আপনি চাইলে সেভ সিলেক্ট করে নিজের ডিভাইসে এই রিল সেভ করতে পারবেন।
তবে অনেকেই হয়ত ভাবছেন, ইনস্টাগ্রামে বছর জুড়ে যেসব ছবি বা ভিডিও শেয়ার করেছেন, সেসব থেকেই এই রিল বানানো যাবে। বিষয়টি তেমনটি নয়। আপনার স্টোরে থাকা ছবি বা ভিডিও দিয়েও চাইলে এই রিল বানানো যাবে।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed