Main Menu

সুনামগঞ্জে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: ঘোষিত দেশব্যাপী যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১০-দফা বাস্তবায়নের দাবীতে গণমিছিল করেছে সুনামগঞ্জ জেলা জামায়াত।

শনিবার বেলা ১২টার দিকে শহরের পুরান কোর্ট এলাকা থেকেস মিছিল করে ডিএস রোড ঘুরে কাজির পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিল শেষে ফেরার পথে পুলিশ ৬ জন নেতাকর্মীকে আটক করেছে।

সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান জানান, শান্তিপূর্ণভাবে গণমিছিল শেষ করে বাসায় ফেরার পথে সাদা পোষাকের পুলিশ আমাদের ৬ নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করেছে। আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার উদ্দিন চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed