বিশ্বনাথে এক প্রেমিক যুগল আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক প্রেমিক যুগলকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।
জানা গেছে, দিনাজপুরের হাকিমপুর থানার বড়শাল পুকুরিয়া গ্রামের গার্মেন্টসকর্মী মহসিন আলীর স্ত্রী মেরিনা ইয়াসমিন (২৬)। তার সাথে বেশ কিছু দিন ধরে টিকটকে পরিচয় হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে জসিম উদ্দিনের (১৯)। এর সাথে তাদের উভয়ের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।
এদিকে, মেরিনা ইয়াসমিন দুই সন্তানের জননী। তিন চারদিন পূর্বে প্রেমের টানে দুই শিশু সন্তান ও স্বামীর সংসার ত্যাগ করে দিনাজপুর থেকে চলে আসে বিশ্বনাথে।
খবর পেয়ে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বামী মহসিন আলী দুই শিশু সন্তান নিয়ে বিশ্বনাথ থানায় এসে অভিযোগ করলে প্রেমিক জসিম উদ্দিন ও মেরিনাকে থানায় নেয়া হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই জাকির হোসেন বলেন, মোবাইলে টিকটকের মাধ্যমে দু’জনের পরিচয়ে প্রেমের সূত্রপাত হয়। পরে সন্তান ও স্বামীর সংসার ছেড়ে চলে আসে প্রেমিক জসিম উদ্দিনের কাছে।
মঙ্গলবার দুপুরে দু’জনকে আদতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed