জামায়াতের আটক ১১ নারী সদস্য কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি বাসা থেকে গোপন বৈঠককালে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়।
আটককৃত নারী সদস্যরা হলেন, কচুয়া উপজেলার নাসরিন খানম, শাহানারা বেগম, আঞ্জুমানারা লাকি ও হাজীগঞ্জ উপজেলার বাড্ডা গ্রামের ফাতেমা, মকিমাবাদের হাসিনা, চিলাচৌঁ গ্রামের সালমা আহম্মদ এবং শাহরাস্তি উপজেলার রাগৈই গ্রামের জেসমিন আক্তার, বানিয়াচৌ গ্রামের নিহারা বেগম, বাদিয়া গ্রামের মাসুদা বেগম, শেলিনা আক্তার, শিরিনা বেগম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের সৈয়দ জানান, আটককৃতরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. সফিকুর রহমানকে গ্রেপ্তার করার প্রতিবাদে নাশকতামূলক কর্মকাণ্ড করতে একটি বাসায় গোপন বৈঠকে বসেন। পরে সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। এ সময় জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
Related News
মাঝ নদীতে নৌকায় ২ নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, ‘মূল হোতা’ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে এনে দুই নারী শিল্পীকে সংঘবদ্ধRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More



Comments are Closed