Main Menu

গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজারে ৩দিনব্যাপী ওরশ শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রথম মুসলমান দরগাই হযরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) এর তিন দিনব্যাপী ওরস মোবারক মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৪টায় শেষ হবে।

তিন দিনব্যাপী এই ওরশের প্রথম দিন বাদ ফজর খতমে কোরআন, বাদ জোহর মিলাদ ও দোয়া, রাত ১২টায় রওজা গোসল ও ফাতেহা পাঠ এবং সারারাত জিগির আজগারের মাধ্যমে শেষ হবে।

বুধবার (২১ ডিসেম্বর) বাদ ফজর হতে খমতে কোরআন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গিলাফ ছড়ানো, বাদ জোহর মিলাদ ও দোয়া, সারারাত জিকির আজগার ও বৃহস্পতিবার ভোর ৪টায় ফাতেহা মিলাদ ও আখেরি মোনাজত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাদ ফজর নিয়াজ বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী ওরশের সমাপ্তি ঘটবে।

এতে সকল ভক্ত আশেকানকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন হজরত শাহ্ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাজার শরীফের মেতাওয়াল্লী আলহাজ্ব মো. আতাউর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed