জয়ে উল্লাসে বুকে ব্যথা, সিলেটে আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জিতে আনন্দ–উল্লাসের সময় রোববার (১৮ ডিসেম্বর) রাতে বুকে ব্যথা অনুভব করেন সিলেটের এক আর্জেন্টাইন সমর্থক তরুণ প্রকৌশলী। পরে মঙ্গলবার ভোর চারটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মারা যাওয়া জয়ব্রত ভট্টাচার্য (২৫) এর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর রামপুর গ্রামে।
জয়ব্রতের বোন নির্জরনী ভট্টাচার্যের বরাত দিয়ে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুর রহমান বলেন, জয়ব্রত রোববার রাতে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সঙ্গে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা তীব্র হলে রাত তিনটার দিকে বন্ধুরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোমবার ভোর চারটার দিকে তিনি মারা যান।
জয়ব্রত সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে নগরের একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তার মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভোরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed