Main Menu

মদিনা মার্কেটে ‘হোটেল গ্রান্ড আখতার’-এর যাত্রা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (র.)-এর পূর্নভুমি, সবুজ নৈসর্গিক চায়ের দেশ ও পর্যটনকেন্দ্র সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ আখতার শপিং সিটিতে হোটেল গ্র্যান্ড আখতার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ফিতা কেটে হোটেলটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, হোটেলের চেয়ারম্যান আখতার মিয়া, জেনারেল ম্যানেজার রুহেল আমিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অদুদ আলম চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সায়েদ মিয়া, ট্রাস্ট ব্যাংক মদিনা মার্কেট শাখার ম্যানেজার ফয়সাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed