কমলগঞ্জে ৬১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৬১৫ পিছ ইয়াবাসহ শুভ দাস (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গত শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শুভর বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে আসামিকে আটক করে। পরে তল্লাশি করে তার বসতঘরের ওয়ারড্রব থেকে তিনটি নীল রংয়ের পলিথিনে ৬০০ পিছ এবং সাদা রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫পিস খয়েরি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed