Main Menu

বিশ্বনাথ মুক্ত দিবস আজ

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি: আজ ১০ ডিসেম্বর বিশ্বনাথ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশের অন্যান্য স্থানের মতো এই এলাকার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হায়েনা ও তাদের এদেশীয় দোসরদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর মাধ্যমে পাক হানাদার মুক্ত হয় সিলেটের ঐতিহ্যবাহী জনপদ বিশ্বনাথ উপজেলা। এরপর থেকে ১০ ডিসেম্বর বিশ্বনাথ মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Manual8 Ad Code

জানা যায়, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর কুরুয়া, তাজপুর, দয়ামির, নাজিরবাজার, রশিদপুর শত্রুমুক্ত করে এসে মুক্তিযোদ্ধারা জানতে পারেন, তৎকালীন বিশ্বনাথ থানার ওসি মো. আবুল হোসেন ও দারোগা আলী আহমদ এবং স্থানীয় রাজাকাররা স্বাধীনতার লাল সবুজের পতাকা উত্তোলন করতে দিচ্ছে না। এই সংবাদে উত্তেজিত হয়ে ৫নং সেক্টরের কোম্পানী কমান্ডার মো. আবদুন নুরের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা সরাসরি উপজেলা সদরে পৌঁছে তাদের আত্মসমর্পণে বাধ্য করতে চেষ্টা করেন। এ সময় স্থানীয় রাজাকাররা পালিয়ে গেলে থানা পুলিশ আত্মসমর্পণে বাধ্য হয়। আত্মসমর্পণের ঘটনায় রাত গভীর হয়ে যাওয়ায় বিজয় পতাকা ওইদিন আর উত্তোলন করা হয়নি।

Manual3 Ad Code

১০ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্বনাথ থানা সদরের বর্তমান রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বনাথকে শক্রমুক্ত ঘোষণা করেন ৫নং সেক্টরের কোম্পানী কমান্ডার মো. আবদুন নূর। এ সময় তিনি বিশ্বনাথ ইউনিয়নের মিরেরচর গ্রামের আবদুল মুতলিব বিএসসিকে থানা প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক জনতা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে বিলম্ব হওয়ায় পরদিন আবার সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

Manual8 Ad Code

১১ ডিসেম্বর দৌলতপুর গ্রামের মরহুম আবদুর রব চৌধুরী ওরফে সমুজ মিয়ার সভাপতিত্বে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং সেক্টরের কোম্পানী কমান্ডার মো. আবদুন নূর।

এদিকে, প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্বনাথ মুক্ত দিবস পালিত হয়ে আসছে। বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি পালন করে আসছে। এবারও বিশ্বনাথ প্রেসক্লাব দিবসটি পালন করবে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code