সিলেট উইমেন চেম্বারের মধু ও শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার ও জয়ীর যৌথ আয়োজনে ২ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
গত বুধবার সকালে মালিনীছড়া চা-বাগানের নারী ও কিশোরীদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বেগম রোকেয়ার জীবনী ও নারী জাগরণে কিভাবে তিনি ভুমিকা রেখেছেন সে বিষয়ে আলোচনা করেন উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি স্বর্ণলতা রায়। তিনি বলেন, নারী মুক্তির মূল মন্ত্রই হচ্ছে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়া। এছাড়া তিনি চা বাগানের নারী ও কিশোরীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শারীরিক এবং মানসিকভাবে পরিচর্যা করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে উইমেন চেম্বারের পক্ষ থেকে শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ও অমল ফাউন্ডেশনের পক্ষ থেকে মধু বিতরণ করা হয়।
দ্বিতীয় দিন ৮ই ডিসেম্বর মালিনীছড়া চা-বাগানের প্রায় দুইশত নারী ও কিশোরীদের মাঝে মধু বিতরণ করা হয় এবং তাদেরকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নানা ধরনের সচেতনতা মূলক শিক্ষা দেওয়া হয়।
দুদিন ব্যাপী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের সহ-সভাপতি লুবানা ইয়াসমিন, পরিচালক তাসমিন বেগম, উদ্যোক্তা নিপা চিম্বক, আফরোজা বেগম, চা বাগানের পঞ্চায়েত সদস্য সাধনা, নিরেন গোয়ালা, রাজু গোয়ালা ও লক্কাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed