Main Menu

গোয়াইনঘাটে মাছের সাথে এ কেমন শত্রুতা

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের শাকের পেকেরখাল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর রাতে গায়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের শাকের পেকেরখাল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী মুহিবুল ইসলামের দাবি, বিষ প্রয়োগে পুকুরে কয়েক লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কয়েক মাস আগে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের রেণু চাষ করি। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। তিনি আরও দাবী করেন আনুমানিক ৪০ লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি জানান, প্রবাস জীবন শেষে প্রায় ১৩ বছর যাবত তিনি মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত বন্যায়ও মারাত্মক ক্ষতির সম্মুখীন হই। এখন আবার এ ধরনের একটি ঘটনা আমাকে চরম ক্ষতির মুখে ফেলেছে। এ ঘটনায় তিনি গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের খোজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed