রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড় ধসে মৃতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিলফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।
রামু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া গণমাধ্যমকে জানান, রান্না ঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা মাটিচাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম গেছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed