Main Menu

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারে এলপিজি ৪৬ টাকা বাড়িয়ে মূসকসহ ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

এর আগে ১২ কেজি সিলিন্ডারে এলপিজির দাম ছিল ১ হাজার ২৫১ টাকা।

 

Share





Related News

Comments are Closed