Main Menu

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: যুবদলের কেন্দ্রীয় সভাপতি টুকু ও সহ সভাপতি নয়নকে গ্রেফতারের নিন্দা ও ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় পুলিশের ঘেরাওয়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (৩রা ডিসেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্দাবাজার থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual1 Ad Code

মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এড. মোমিনুল ইসলাম মোমিন।

Manual4 Ad Code

এ সময় এড. মোমিনুল ইসলাম মোমিন বলেন, ১০ডিসেম্বর মহাসমাবেশ বানচালের জন্য সরকার পরিকল্পিতভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। আমরা সিলেটের পবিত্র মাটি থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের সকল অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
তিনি যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান। তিনি বলেন নেতৃবৃন্দকে গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না।

সভাপতির বক্তব্যে শাহনেওয়াজ বক্ত চৌধুরী বলেন, সরকার পরিকল্পিতভাবে দমনপীড়নের জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই অজুহাতে মহাসমাবেশ ভন্ডুল করতে চায়। ঢাকার মহাসমাবেশ যেকোন মূল্যে সফল করা হবে। সরকার ভয় পেয়ে আন্দোলন সংগ্রামের অগ্রসেনা যুবদলের সভাপতি টুকু ও সহসভাপতি নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।

Manual4 Ad Code

এ সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, অলিউর রহমান অলি, জিএম বাপ্পি, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর , ওসমান গনি, মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ। এছাড়াও ২৭টি ওয়ার্ড, ১৩টি উপজেলা ও ৫টি পৌর শাখার যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code