নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভুমিকা” এই স্লোগানকে সামনে রেখে,নেত্রকোণায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠনের নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসানসহ জেলার বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দ।
পরে প্রতিবন্ধীদের মাঝে ৪টি হুইল চেয়ার ১টি সাদাছড়ি ১টি কানের ডিভাইজ বিতরণ করা হয়।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed