মাধবপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ২ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ রায় দেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম নাসিম রেজা।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে মো. শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩৫)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাত ১১টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে শাহিদ ও মোস্তফা। এ সময় বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় তারা।
এ ঘটনার পরদিন রাতে স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed