৪১তম বিসিএস’র মৌখিক পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর (সোমবার) থেকে শুরু হবে। বিভিন্ন ধাপে এ পরীক্ষা আয়োজন করা হবে। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ৪১তম বিসিএস এর লিখিত পরীক্ষায় পাস করা ৬ হাজার ৩৫ জন প্রার্থীকে নিয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত।
পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় নির্দেশাবলী ও সময়সূচি পিএসসি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়েছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed