সিলেটে বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম কারাগারে
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। এ সময় জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। আদালতের বিচারক এ কে এম নাসির উদ্দিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ।
তিনি বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে একটি সংঘর্ষের ঘটনায় মামলা হয় বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে। আজ (রোববার) আদালতে জামিন চাইতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed