জগন্নাথপুরে মিশুক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত মিশুক গাড়ীর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আকরাম হোসেন (২৪) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বুধবার (২৩ নবেম্বর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কলকলিয়া ইউনিয়নের হিজলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুই যুবক মোটরসাইকেল যোগে কলকলিয়া থেকে আসার পথে হিজলার মোড়ে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা একটি মিশুক গাড়ীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসা তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মোটরসাইকেল চালক আকরাম হোসেন মারা যায়।
নিহত আকরাম উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া গ্রামের কবি আলতাব উদ্দিনের ছেলে। সে রানীগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এদিকে অপর আহত জান্নাত হোসেন ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, কলকলিয়া ইউনিয়ন থেকে চিলাউড়া গ্রামে আসার পথে হিজলা পয়েন্টে মিশুক গাড়ীর সঙ্গে সংঘর্ষে আকরাম নিহত হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed