সিলেটবাসীর প্রতি জেলা বিএনপির কৃতজ্ঞতা
বৈশাখী নিউজ ডেস্ক: জনতার ন্যায্য দাবী আদায়ে গত ১৯ নভেম্বর বিএনপির ডাকে সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করায় সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগনের দল, তাই জনগনের কথা বলে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সিলেটে বিএনপির গণসমাবেশে সাধারণ মানুষ বাঁধ ভাঙা জেয়ারের মত অংশ নিয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করায় সিলেট জেলা বিএনপি সিলেটবাসীর কাছে চিরকৃতজ্ঞ। গণসমাবেশর জনস্রোত প্রমান করেছে সিলেটের মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটি, সিলেটের মাটি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘাটি। সিলেটবাসী প্রমাণ করে দিয়েছেন তারা আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চান না।
জেলা বিএনপি নেতৃবৃন্দ গণসমাবেশ সফল করতে দীর্ঘ প্রায় তিন সপ্তাহ থেকে সিলেটের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই সমাবেশকে বাস্তবায়ন করার সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিগত দিনের ন্যায় আগামী দিনেও চলমান গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসী বিএনপির সাথে থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed