ছাতকে তারেক রহমানের জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, বর্তমান সরকার স্বৈরশাষনকে দীর্ঘায়িত করার জন্য তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দূরে রাখার চেষ্ঠায় লিপ্ত। তারেক রহমানের জনপ্রিয়তায় সরকার ভীত। তাই তারা তারেক রহমানকে নিয়ে সার্বক্ষনিক ষড়যন্ত্রে লিপ্ত। এই অপরাজনীতির জবাব একদিন সরকারকে দিতে হবে‘। ঐক্যবদ্ধ আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমেই সরকারকে সমুচিত জবাব দিতে হবে। শত বাধা পেরিয়ে তারেক রহমানই হবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ। তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার ঘোষক, সাবেক প্রেসিডেন্ট ও তিনবারের প্রধানমন্ত্রীর সন্তানকে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি এই ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থাকে পরিপূর্ণভাবে মেরামত করবে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। যার নেতৃত্ব দেবেন তারেক রহমান।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা পৌর, দোয়ারাবাজার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ উদ্যোগে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, এস এম ছমরু মিয়া, আনোয়ার হোসেন সাগর, আতিকুর রহমান, সাবেক উপদেষ্টা মাষ্টার আব্দুল লতিফ, জমসর আলী, ছাতক উপজেলা যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবিদুর রহমান আবিদ, বিএনপি নেতা মুশফিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুৃমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, কামাল হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হেকিম, আবিদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed