বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কিছু গণমাধ্যম: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কিছু গণমাধ্যম, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, কিছু রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না, কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন। এ ব্যাপারে যত্নশীল হওয়ার আহবান পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, তাকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চান না। এখন কিন্তু আমরা কলোনিয়াল দেশ না, আমরা কলোনি না। সুতরাং তাদেরকে সেটা মনে রাখতে হবে। তারা তাদের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত যে রীতি, সেটা মেনে চলবেন।
পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা স্রেফ দুর্ঘটনা বলে জানান মন্ত্রী। এদেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করছে – জানান তিনি।
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে সিলেট ১ আসনের এই সাংসদ বলেন, বিএনপির সমাবেশে জনসমাগম নিয়ে নিজেরাই হতাশ। তাদের ইচ্ছে ছিলো আন্দোলন শুরু করার, তারা ব্যর্থ হয়েছে।
সিলেট প্রাচীন কাল থেকে সহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন, সিলেটের কবি সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা প্রাচীন ঐতিহ্যের পথ ধরে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
জনগন শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখেই তাকে পূননির্বাচিত করবে। দেশের উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীল সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংস্কৃতিক মন্ত্রালয়ের যুগ্ন সচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যপক জাকির হোসেন, বিশিষ্ট লোক সংগীত গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
এসময় উপস্থিত ছিলেন, স্হানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed