Main Menu

সিলেটে চার দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চার দিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। কাজল রহমান (৫০) নামের ওই ব্যক্তি নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা।

গত ১৯ নভেম্বর শনিবার দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসনেনি। এ ঘটনায় ২০ নভেম্বর রোববার তাঁর স্ত্রী নাসরিন বেগম সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, গত শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি কাজল রহমান। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নেন। তবে তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, কাজল রহমানের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share





Related News

Comments are Closed