১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০ ও ৩১ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সোমবার (১৪ নভেম্বর) এনটিআরসিএ পরিচালক তাহসিনুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর স্কুল-২ ও স্কুল এবং ৩১ ডিসেম্বর কলেজ পযায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটি পরীক্ষায় সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে।
২০২০ সালের ২৩ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ।
২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধুমাত্র সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed