Main Menu

বিএনপি নেতা কামাল হত্যা মামলার ৩ আসামি রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলায় গ্রেফতারকৃত তিন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আমলী আদালতের বিচারক শারমিন খানম নিলা শোনানী শেষে তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরআগে গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- মামলার এজাহার নামীয় ৪নং আসামি নগরের বাদামবাগিচা এলাকার মিশু আহমদ, ৬নং আসামি বড়বাজার গোয়াইপাড়ার মনা মিয়া ও এজাহারভুক্ত ৫নং আসামি একই এলাকার কুটি মিয়া।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন- রোববার রিমান্ড আবেদনের শুনানির কথা থাকলেও আজ শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়।

গত ৬ নভেম্বর রাত ৯টার দিকে নগরের বড়বাজার এলাকায় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন আ ফ ম কামাল। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আইন মহাবিদ্যালয়ের সাবেক জিএস ছিলেন।

ঘটনার সময় প্রাইভেটকারে বাসায় ফেরার পথে গাড়ি আটকিয়ে চালকের আসনে বসা কামালকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃক্তরা।

এ ঘটনায় ৮ নভেম্বর রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে বিমানবন্দর থানায় ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আজিজুর রহমান সম্রাটকে প্রধান আসামি করা হয়। তবে সম্রাট এখনো অধরা রয়েছেন।

ঘটনার পর পুলিশ জানায়, ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে আ ফ ম কামালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

Share





Related News

Comments are Closed