Main Menu

পর্যটকদের জন্য তৈরী হলো ‘সিলেট পর্যটন ম্যাপ’

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট। বিভাগের চার জেলায় রয়েছে অনেক নান্দনিক পর্যটন স্পট। এসব স্পটে প্রতিদিন দেশী-বিদেশী ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। এসব পর্যটকের কথা চিন্তা করে সিলেটের প্রশাসন ‘সিলেট পর্যটন ম্যাপ’ তৈরি করেছে। এ ম্যাপের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে পারেন পর্যটকরা। এছাড়া ২৪ ঘণ্টার জন্য একটি হটলাইনও চালু করা হয়েছে।

জানা যায়- পাহাড়, ঝরনা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেটে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটনকেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কোলঘেঁষা পাথরে নদী, বন, ঝরনা, চা-বাগান কি নেই এখানে! সিলেটের বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষ। দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট ভ্রমণে আসেন প্রচুর মানুষ। একে একে ঘুরে আসেন সিলেটের অধিকাংশ দর্শনীয় স্থান। তবে অনেক ভ্রমণ পিপাসুরা সময় ও পরিকল্পনার অভাবে অনেক স্থান ঘুরে আসতে পারেন নি। এ কারণে সিলেটের প্রশাসন পর্যটকদের সুবিধার্থে তৈরি করেছে ম্যাপ।

Manual3 Ad Code

আকর্ষণীয় ‘সিলেট পর্যটন ম্যাপ’-এ উঠে এসেছে সিলেটের সকল দর্শনীয় স্থান ও স্থানগুলোর দূরত্বের চিত্র। এতে করে দর্শনার্থীরা খুব সহজে জেলার উল্লেখযোগ্য স্থানসমূহ সম্পর্কে জানতে পারবেন। সুরমা নদীর তীরবর্তী নগরের সিলেট সার্কিট হাউজ থেকে সকল দর্শনীয় স্থানের দূরত্ব জেনে এ ম্যাপ দিয়ে দেশ-বিদেশের সকল দর্শনার্থীদের ‘ট্যুর প্ল্যান’ করতে সাহায্য করবে।

Manual5 Ad Code

তাছাড়া ম্যাপে প্রদর্শিত ‘কিউ আর কোড’ স্ক্যান করে ভ্রমণ উৎসাহীরা পেয়ে যাবেন জেলার উল্লেখযোগ্য হোটেল, রেন্ট-এ-কার, সিএনজি অটোরিকশা, বাস ইত্যাদি সংক্রান্ত তথ্য। বিশেষ করে দর্শনার্থীরা ভ্রমণ সংক্রান্ত অন্যান্য সকল সুযোগ-সুবিধার তথ্য প্রাপ্তি এবং অভিযোগ জানাতে পারবেন জেলা প্রশাসনকে। এ লক্ষ্যে একটি হটলাইন নাম্বার (০১৯০৪৬৬৭৯৫৬) চালু করা হয়েছে। এসব তথ্য সম্বলিত ব্যানার ও প্রচার কাজ পর্যটন স্পটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে। বিশেষ করে বাস টার্মিনাল, বিমানবন্দর, রেল স্টেশন এবং জনসমাগম হয় এমন স্থানে ব্যাপক ভাবে প্রচারণা করা হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আমরা পর্যটকদের সুবিধার্থে এমন উদ্যোগ গ্রহণ করেছি। ‘সিলেট পর্যটন ম্যাপ’ পর্যটন স্পটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো হবে। যাতে পর্যটকরা দ্রুত তাদের ‘ট্যুর প্ল্যান’ করতে পারেন। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইতোমধ্যে আমরা এক সমীক্ষার মাধ্যমে কিছু অসুবিধার কারণ চিহিৃত করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুদান পেলে কাজ শুরু করবো।

Manual6 Ad Code

জেলা প্রশাসক আরো বলেন, আমাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সিলেটের পর্যটন শিল্প আরো এগিয়ে যাবে। আমরা পর্যটকদের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য ২৪ ঘণ্টার জন্য হটলাইন নাম্বারও চালু করেছি। আমাদের দায়িত্বশীলরা পর্যটকদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code