শান্তিগঞ্জে আগুনে ১০টি বসত ঘর পুড়ে ছাই
শান্তিগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় তেরহাল গ্রামের একটি বাড়ীর দশটি ঘর পুড়ে গেছে। শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের তেরহাল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, বৈদ্যুতিক লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও আশপাশের লোকজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, ধান ও গবাদিপশু গরু, হাঁস-মোরগ পুড়ে গেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন- সাঞ্জব আলী, আমীর আলী, নুর মিয়া, তাছলিমা বেগম, আবুল মিয়া, আলতাব আলী, শওকত আলী, আব্দুর রহীম, সিরাজুল ইসলাম এবং অন্য আরেকজনের নাম জানা যায়নি।।
ক্ষতিগ্রস্ত তাসলিমা বেগম বলেন রাতে ঘুমে ছিলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। সাথে সাথে ছেলে মেয়েদের নিয়ে ঘরের বাহিরে আসি। এতে প্রাণে রক্ষা পাই। আগুনে আমি সহ অধিকাংশ পরিবারের মুল্যবান সম্পদ, জমির দলিল, টাকা সহ অনেক কিছু পুড়ে গেছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে প্রায় ১০টির মতো বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed