Main Menu

দেশের ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের ৮ অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এজন্য নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual2 Ad Code

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে। এই বায়ু বাংলাদেশের বাকি এলাকা থেকে বিদায় নেওয়ার আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Manual5 Ad Code

এই অবস্থায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.।

Manual4 Ad Code

আগামী দু’দিন লঘুচাপটি ঘণীভূত হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code