দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ৩০০
বৈশাখী নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১০ জনে।
একই সময়ে করোনায় নতুন করে ৩০০ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ২৮৭ জন। ৩০০ জনের মধ্যে রাজধানীতেই ১৯১ জন শনাক্ত হয়েছেন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৩ হাজার ৪১৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৪১১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৭৫ হাজার ৮১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ এবং ১ জন নারী মারা গেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৭১ জন এবং নারী ১০ হাজার ৬৩৯ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১৯১ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২০২ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী শনাক্ত হয়েছেন।
Related News
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More



Comments are Closed